রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ব্রাজিলে সার সরবরাহের নিশ্চয়তা পুতিনের

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : June 28, 2022

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, দক্ষিণ আমেরিকার এ কৃষি প্রধান দেশে প্রয়োজনীয় সার সরবরাহ বজায় রাখার ব্যাপারে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। খবর এএফপি’র।

ব্রাসিলিয়ায় বক্তব্য দেওয়ার সময় বোলসোনারো বলেন, এ দুই নেতা টেলিফোনে ‘খাদ্য নিরাপত্তা’ ও ‘জ্বালানি নিরাপত্তাহীনতা’ নিয়ে আলোচনা করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এ ফোনালাপের বিষয়ে নিজেদের দেওয়া এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, পুতিন জোরদিয়ে বলেছেন, ব্রাজিলের কৃষকদের রাশিয়ার বাধাহীন সার সরবরাহের নিশ্চয়তার ব্যাপারে রাশিয়ার বাধ্যবাধকতা পালনে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ।
ওই বিবৃতিতে আরও বলা হয়, পুতিন খাদ্য পণ্য ও সারের অবাধ বাণিজ্য কর্মকৌশল পুনঃস্থাপনের আহ্বান জানান, যা রাশিয়ার ইউক্রেন অভিযান প্রশ্নে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মুখ থুবড়ে পড়ে।

কৃষি মন্ত্রণালয় জানায়, কৃষিজাত শস্য উৎপাদনের আন্তর্জাতিক শক্তি ব্রাজিল তাদের দেশের জন্য প্রয়োজনীয় সারের ৮০ শতাংশেরও বেশি আমদানি করে থাকে।
আর এসব সারের ২০ শতাংশেরও বেশি কেবলমাত্র রাশিয়া থেকে আমদানি করে ব্রাজিল।


অন্যান্য সংবাদ