মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ব্রাজিলে পুলিশের অভিযানে ১৮ জন নিহত

রিপোর্টারের নাম : / ৪৫ জন দেখেছেন
আপডেট : July 22, 2022

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের সবচেয়ে সহিংস বস্তি নিয়ন্ত্রণকারী চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১শে জুলাই) ভোরে শহরটির আলেমাও বস্তিতে অভিযান শুরু করে ভারি অস্ত্রে সজ্জিত চার শতাধিক সামরিক পুলিশ।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের ১৬ জন সন্দেহভাজন অপরাধী। দিনভর চলা এই অভিযানে বাড়িতে আটকে পড়ে হাজার হাজার মানুষ। এছাড়া এক পুলিশ কর্মকর্তা এবং এক পথচারীও নিহত হয়েছেন।

পুলিশ বলছে ওই অভিযানের লক্ষ্য ছিল বস্তিতে অভিযানের পরিকল্পনাকারী অপরাধীদের শনাক্ত এবং গ্রেফতার করা। এসব অপরাধীদের কেউ কেউ সামরিক পুলিশের মতো পোশাক পরায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষ জানিয়েছেন, সন্দেহভাজনরা রাস্তায় ব্যারিকেড দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে গুলি চালায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা ছড়িয়ে দেওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়।

রিও ডি জেনিরোর বস্তিগুলোতে প্রাণঘাতি অভিযান বিরল কিছু নয়। পুলিশ প্রায়ই এলাকাগুলোতে মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে। তবে জনাকীর্ণ বস্তিগুলোতে পুলিশের এই ধরনের অভিযানের কঠোর সমালোচনা করে আসছে ব্রাজিলের মানবাধিকার গ্রুপগুলো। তাদের দাবি, নিম্ন আয়ের জনগোষ্ঠীর বসবাসের এলাকায় এই ধরনের অভিযানে তাদের জীবন বিপন্ন হয়, অথচ সত্যিকার অর্থে অপরাধী চক্রের ক্ষমতা কমে না।

গত মে মাসে ভিলা ক্রুজেইরো বস্তিতে এক অভিযানে নারী পথচারীসহ ২২ জন নিহত হন। এছাড়া গত বছর শহরের জাকারেজিনহো এলাকায় এক বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন নিহত হয়।


অন্যান্য সংবাদ