মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিহারে নীতিশের নতুন সরকার

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 10, 2022

বিজেপির সঙ্গ ছাড়ার একদিন পর আবার ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনতা দল ইউনাইটেডের নেতা নীতীশ কুমার। বিহারের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকায় অষ্টম বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

একই সাথে নতুন জোট সরকারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিবেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। স্থানীয় সময় আজ বুধবার (১০ই আগস্ট) দুপুর দুইটায় তাদের শপথ নেয়ার কথা রয়েছে।

এর আগে, মঙ্গলবার বিজেপিকে ছেড়ে নতুন জোট গড়েন বিহারের ক্ষমতাসীন দল জেডিইউ’র নেতা নীতিশ কুমার। তার দল নতুন জোট গড়েছে, কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, হিন্দুস্তান আম মোর্চা এবং বামপন্থীদের নিয়ে।

দেশটির রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নীতিশের জোটে কংগ্রেসও থাকায় বিহারের রাজনীতিতে বড় চাপের মুখে পড়েছে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি।


অন্যান্য সংবাদ