শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : August 26, 2022
বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে সৌর বিদ্যুতের খুঁটি সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয় জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৬ আগস্ট) সাড়ে ১২টার দিকে ভৈরবের রেলওয়ে পাওয়ার হাউসের হরিজন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেব কুমার (১৪), মিলন লাল (৩৫) ও মোবারক (২৪) ।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে ভৈরব পৌরসভার হরিজন সৌর বিদ্যুতের একটি খুঁটি নিজেরা সরানোর কাজ করছিল। এ সময় রেলওয়ের বিদ্যুতের লাইনের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছয় জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আহত অন্য তিনজনের মধ্যে একজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে ভৈরবের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অন্যান্য সংবাদ