মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

বিএনপি নির্বাচন বর্জনের কথা বলে ধুম্রজাল সৃষ্টি করতে চায়: কামরুল ইসলাম

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : June 3, 2022
নির্বাচনে ব্যত্যয় হওয়ার সুযোগ নেই: কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি নির্বাচন বর্জনের কথা বলে ধুম্রজাল সৃষ্টি করতে চায়। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার (৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ কথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, বিএনপি পুরনো কায়দায় আগুন সন্ত্রাসের দিকে যাওয়ার জন্য মহড়া করছে। তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। তাদের প্রতিরোধ করতে হবে।

জাতীয় নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য আরও বলেন, বিএনপি নির্বাচন বর্জনের কথা বলে ধুম্রজাল সৃষ্টি করতে চায়। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক ভাষায় জবাব দেয়া হবে তাদের।

এর আগে এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগ।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম ছাড়াও আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।


অন্যান্য সংবাদ