মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বাল্যবন্ধুর গুলিতে ডমিনিকান মন্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : June 7, 2022
বাল্যবন্ধুর গুলিতে ডমিনিকান মন্ত্রীর মৃত্যু

ঘনিষ্ঠ এক বাল্যবন্ধুর গুলিতে নিহত হয়েছেন ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকের একজন মন্ত্রী। নিজ কার্যালয়ে একটি বৈঠক চলাকালীন সময় তাকে গুলি করে হত্যা করা হয়। তার কেবিন থেকে ৬ বার গুলি ছোঁড়ার শব্দ পাওয়া গেছে। আজ (মঙ্গলবার) কর্মকর্তাদের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ঘটনাস্থল থেকে হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যা করার উদ্দেশ্য এখনো জানা যায়নি। নিহত ওই মন্ত্রীর নাম অরল্যান্ডো জর্জে মেরা। তিনি পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছিলেন। সোমবারের এ ঘটনায় মিগুয়েল ক্রুজ নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ক্রুজ নিহত মন্ত্রীর বাল্যবন্ধু বলে টুইটারে দেওয়া এক ভিডিও পোস্টে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র হোমেরো ফিগুয়েরো। তবে সোমবারের এই হামলার পেছনে সম্ভাব্য কী কারণ থাকতে পারে তা তিনি বলেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৫৫ বছর বয়সী আইনজীবী মেরা দেশটির সাবেক প্রেসিডেন্ট সালভাদর জর্জ ব্লাঙ্কোর ছেলে। ব্লাঙ্কো ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। মেরার ছেলে অরলান্ডো জর্জ ভিলেজাস কেন্দ্রীয় আইনপ্রণেতা এবং মডার্ন রেভ্যুলেশনারি পার্টির।


অন্যান্য সংবাদ