শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাবার নীরব কান্না, দুই পুত্র সন্তান বিক্রির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : August 26, 2022

অশ্রুসিক্ত বাবা মোহাম্মদ ইসমাইলের নীরব কান্না সন্তানদের কাছে না পাবার বেদনায়। ইসমাইল কখনো আদালতের বারান্দায়, কখনো নানা জনের কাছে ধর্ণা দিচ্ছেন। আকুল প্রতীক্ষা দুই সন্তানকে ফিরে পাবার।

পারিবারিক কলহে স্বামীর সঙ্গে মনোমালিন্য, বিচ্ছেদ। পরে গোপনে দুটি পুত্র সন্তানই বিক্রি করে দিয়েছেন মা। চট্টগ্রামে এমন অভিযোগ এক বাবার।

২০১১ সালে সুইটি আকতারকে বিয়ে করেন ইসমাইল। স্ত্রীকে নিয়ে থাকতেন শ্বশুর বাড়িতেই। বিয়ের পর ভালোই চলছিলো দুজনের সংসার। কিন্তু গত কয়েকবছর ধরে নানা কারণে মনোমালিন্য থেকে তৈরি হয় দূরত্ব।

ভুক্তভোগী ইসমাইলের অভিযোগ, ২০১৫ সালে জন্মের কয়েকদিন পরেই দ্বিতীয় পুত্র সন্তানকে একজনের কাছে বিক্রি করে দেন স্ত্রী সুইটি। তার দাবি, বিক্রি করে দেয়া হয়েছে প্রথম ছেলেকেও। এ ঘটনায় সাবেক স্ত্রীসহ কয়েকজনকে আসামী করে আদালতে মামলা করেন ইসমাইল। যার তদন্ত করছে পিবিআই।

তবে দ্বিতীয় সন্তানকে বিক্রি নয়, অভাবের কারণে দত্তক দেয়ার কথা স্বীকার করেন স্ত্রী সুইটি। আর ভরণপোষণ না দেয়ায় প্রথম সন্তানকে বাবার কাছ থেকে দূরে রাখা হয়েছে বলে দাবি তার। রয়েছে সাবেক স্বামীর বিরুদ্ধে অবহেলা আর নানাভাবে নির্যাতনের অভিযোগও।

এখন আদালতের নির্দেশে পুরো বিষয়টির তদন্ত করছে পিবিআই। চট্টগ্রাম (মেট্রো) পিবিআই এর বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, মামলাটি তদন্ত চলছে, তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি। কোনো সিদ্ধান্ত আসলে আদালতে প্রতিবেদন দেয়া হবে।

মোহাম্মদ ইসমাইলের বাড়ি চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট খাজা রোডে আর চান্দগাঁও এলাকার বাসিন্দা সুইটি আক্তার। ২০২১ সালে বিচ্ছেদ হয় দুজনের।


অন্যান্য সংবাদ