রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বাইডেন এশিয়া ছাড়ার পরই কিম জং উনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : May 25, 2022

উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূলে একটি নিষিদ্ধ ঘোষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান সরকারের বরাতে আজ বুধবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা।

পাঁচ দিনের এশিয়া সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ অঞ্চল ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টা পরই পিয়ংইয়ংয়ের নিষিদ্ধ ঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর এলো।

সদ্য শেষ হওয়া এ সফরে জো বাইডেন পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির মুখে সিউল এবং টোকিওকে রক্ষা করার অঙ্গীকার করেছেন। আর বাইডেনের এমন বক্তব্যের পরই নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিম জং উনের দেশ।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল পিয়ংইয়ংয়ের সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘আন্তর্জাতিক শান্তির জন্য হুমকিস্বরূপ গুরুতর উস্কানি’ বলে নিন্দা করেছেন।

এ ছাড়া, এক বিবৃতিতে ইয়ুন সুক ইওল দক্ষিণ কোরিয়া-মার্কিন সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে বর্ধিত ও শক্তিশালী করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, উত্তর কোরিয়ার ক্রমাগত উস্কানি কেবল দেশটিকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকেই নিয়ে যাবে।

এর আগে চলতি বছরের মার্চে নিষিদ্ধ ঘোষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।


অন্যান্য সংবাদ