মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বন্যা মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য চায় পাকিস্তান

রিপোর্টারের নাম : / ১২ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিদেশিদের সাহায্য চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে সাক্ষাতের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহয্যের আবেদন করেন তিনি।

এক টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি, সমবেদনা এবং পাশে থাকার অঙ্গীকারে তাদের প্রতি কৃতজ্ঞ। একইসঙ্গে আরও ভালোভাবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবো।

গত জুন থেকে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণ এশিয়ার পাকিস্তানে। এর প্রভাবে সৃষ্ট বন্যায় সিন্ধু, বেলুচিস্তানসহ বেশ কিছু অঞ্চল ভাসছে পানিতে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আশ্রয়হীন হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।

পাকিস্তানের আবহাওয়া বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সরফরাজ বলেন, গত মাসে বৃষ্টিপাত গড়ের চেয়ে প্রায় ২০০ শতাংশ বেশি। এ অবস্থায় পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।


অন্যান্য সংবাদ