মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বন্যার পানিতে ডুবেছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন

রিপোর্টারের নাম : / ১৭ জন দেখেছেন
আপডেট : June 26, 2022

বন্যার পানিতে ডুবেছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। ১৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এসএসসি পরীক্ষা, চলছিলো প্রস্তুতিও। কিন্তু এরইমধ্যে ১৬ জুন বন্যার পানিতে ডুবে যায় সুনামগঞ্জ শহর। জীবন বাঁচাতে সবাই ঘর ছেড়ে ঠাঁই নেন আশ্রয়কেন্দ্রে।

পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মনে কিছুটা স্বস্তি থাকলেও ঈদের পর পরীক্ষার ঘোষণা আসায় দুশ্চিন্তা দানা বেঁধেছে।

একজন শিক্ষার্থী বলেন, অ্যাডমিট কার্ড, বই যা কিছু আছে সব পানিতে ভেসে গেছে। এখন বুঝতে পারছি না আগামীতে কিভাবে পরীক্ষা দেবো। আরেকজন শিক্ষার্থী বলেন, কয়েক বছরের সম্পূর্ণ নোট, বিজ্ঞানের সবগুলো বই ভিজে গেছে।

ভিটেমাটি তছনছ অবস্থায় সন্তানের জন্য কীভাবে যোগাড় করবেন নতুন বই প্রশ্ন অভিভাবকের?

একজন অভিভাবক বলেন, আসবাবপত্র সব পানির নিচে। আমি কিভাবে আমার মেয়েদের পরীক্ষার ব্যবস্থা করবো। আরেকজন বলেন, আমার ছেলের অ্যাডমিট কার্ডটাই কোনমতে বাঁচাতে পেরেছি বাকি সব বই-খাতা পানিতে ভেসে ভেসে যাচ্ছে।

তবে, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের তালিকা করে সহায়তা করার কথা জানিয়েছেন পৌর মেয়র।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, যারা সামর্থ্যের বাইরে, যারা কিনতে পারবে না তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি পৌরসভা কর্তৃপক্ষ সঙ্গে আমার পারিবারিক ফান্ড আছে গৌরবে মুক্তিযোদ্ধা, বক্স ফাউন্ডেশন এবং ফ্যামিলি ট্রি এই তিনটার মাধ্যমে এই উপকরণগুলো ক্ষতিগ্রস্তদের উপহার দেয়ার ব্যবস্থা করব।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে সুনামগঞ্জের ২৮ হাজার ২০৫ জন শিক্ষার্থী।


অন্যান্য সংবাদ