মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ফ্যামিলি ভিসা চালু করেছে কাতার

আর্ন্তজাতিক ডেস্ক / ১২২ জন দেখেছেন
আপডেট : July 14, 2021

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া ফ্যামিলি ভিজিট ভিসা আবারও চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের নাগরিকরা এখন থেকে এই ভিসার আবেদন করতে পারবেন বলে মঙ্গলবার কাতারের স্থানীয় সংবাদমাধ্যম পেনিনসুলা কাতারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ওই চার দেশসহ আরও কিছু দেশ থেকে ফ্যামিলি ভিজিট ভিসার আবেদন ফের শুরু হয়েছে। এর ফলে এসব দেশের নাগরিকরা বিস্তারিত ও প্রয়োজনীয় তথ্য দিয়ে মেতরেস২ অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ফ্যামিলি ভিজিট ভিসার আবেদনের এই তালিকায় রয়েছে ফিলিপাইন এবং নেপালও। তবে এ দুই দেশের নাগরিকদের কাতারে পৌঁছানোর পর বাধ্যতামূলক ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইন পালন করতে হবে।

মেতরেস২ অ্যাপের মাধ্যমে ফ্যামিলি ভিজিট ভিসা পরিসেবা শুরু হলেও ভারত এবং পাকিস্তানের মতো কিছু দেশ থেকে আবেদন করা যাচ্ছিল না। করোনাভাইরাস মহামারিতে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এ দুই দেশ থেকে আবেদনের সুযোগ ছিল না। তবে পুনরায় এই সেবা চালু করায় এবার ভারত, পাকিস্তান থেকেও আবেদন করা যাবে।

দেশটির নতুন ভ্রমণ নীতিমালা অনুযায়ী, ফ্যামিলি ভিজিট ভিসাধারীরা কাতারে যেতে পারবেন। তবে তাদের কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত ভ্যাকসিনের পুরো ডোজ নেওয়া থাকতে হবে এবং টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য কাতারে পৌঁছানোর পর কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।


অন্যান্য সংবাদ