মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ফিলিপাইনে ৮৫ আরোহীসহ সামরিক বিমান বিধ্বস্ত-নিহত ১৭

রিপোর্টারের নাম : / ৯৪ জন দেখেছেন
আপডেট : July 4, 2021

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যদের বহনকারী একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।

রোববারের এ ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে; বিমানটিতে ৯২ জন আরোহী ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে ফিলিপিন্সের বিমান বাহিনী জানিয়েছে, লকহিড কোম্পানির তৈরি সি-১৩০ বিমানটি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে।

“উদ্ধারের চেষ্টা চলছে,” বিবৃতিতে বলেছে তারা।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের পাতিকুল এলাকায় চারপাশে গাছের মধ্যে পড়ে থাকা বিমানটির ভগ্নাবশেষ আগুন ও ধোঁয়ায় ঢেকে আছে।

সুলু প্রদেশে ইসলামপন্থি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর দীর্ঘদিন ধরে লড়াই চলছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ১৭টি মৃতদেহ পাওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়বে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় একজন কমান্ডার।

ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনগুলো অনুযায়ী বিমানটিতে তিন পাইলট ও পাঁচ ক্রু সদস্যসহ মোট ৯২ জন আরোহী ছিলেন।

দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা জানিয়েছেন, সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় বিমানটি বিধ্বস্ত হয় আর সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


অন্যান্য সংবাদ