মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস আর নেই

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 1, 2022

মারা গেছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

স্থানীয় সময় রোববার ( ৩১ শে জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডিমেনশিয়ায় ভুগছিলেন তিনি। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

ফিদেল রামোস দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন। পরে ১৯৯২ থেকে ১৯৯৮ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে ফিলিপাইনে একইসাথে শান্তি ও অর্থনীতিতে ব্যাপক উন্নতি সাধন হয়। যা তাকে দেশটির ইতিহাসের সবচেয়ে সফল নেতাদের একজন হিসেবে খ্যাতি এনে দেয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।


অন্যান্য সংবাদ