মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পাপুয়া নিউ গিনিতে সহিংসতায় ১৮ জন নিহত

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : July 21, 2022

পাপুয়া নিউ গিনির পাহাড়িয়া এলাকায় স্থানীয় উপজাতিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। দেশটির সহিংসতা প্রবণ এ অঞ্চলে উদ্ভুত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জেমস মারাপি বৃহস্পতিবার ‘জরুরি অবস্থা’ জারি করেন। খবর এএফপি’র।
স্থানীয় পুলিশ প্রধান জর্জ ককাস জানান, মঙ্গলবার পরগারা শহরের কাছে ভয়াবহ সংঘর্ষে ১৩ পুরুষ ও ৫ নারী নিহত হন। তাদের রামদা ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এনগা অঞ্চলের অসমতল জঙ্গলে স্থানীয় উপজাতিদের মধ্যে প্রায় সংঘর্ষ ঘটতে দেখা যায়। জমি, প্রাকৃতিক সম্পদ বা অন্য বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসব সংঘর্ষের কোনটি আবার চরম আকার ধারন করে এবং গণ হত্যার কারণ হয়ে দাঁড়ায়।
প্রধানমন্ত্রী মারাপি বলেন, মঙ্গলবারের সংঘর্ষের সাথে দেশের চলমান নির্বাচনী প্রচারণার কোন যোগসূত্র নেই বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, প্রয়োজনীয় বিশেষ সহযোগিতার স্বার্থে কেবলমাত্র পরগারা না, অন্য অনেক এলাকাতে আমরা সামরিক ও পুলিশবাহিনীর আরও সদস্য মোতায়েনের কথা বলে দিয়েছি।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে পরগারা এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে হত্যার ঘটনা উপজাতিদের মধ্যে ধারাবাহিক লড়াইয়ের সাথে সম্পৃক্ত।’


অন্যান্য সংবাদ