মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

পাঞ্জাবে জয়ের পর যে দাবি জানালেন ইমরান খান

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : July 18, 2022
পাঞ্জাবে জয়ের পর যে দাবি জানালেন ইমরান খান

পাঞ্জাবের উপ-নির্বাচনে ‘নিরঙ্কুশ জয়’ পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রোববার উপ-নির্বাচনে জয়ের পর পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, সামনে এগিয়ে যাবার একমাত্র পথ হচ্ছে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’।

প্রদেশটির ২০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) তুলনায় পিটিআই বেশি ভোট পেতে সক্ষম হয়েছে। খবর জিও টিভির।

ফলাফল আসতে শুরু করার সঙ্গে সঙ্গে ইমরান খান তার টুইটারে আগাম জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এখান থেকে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো একটি বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা।

তিনি আরও বলেন, অন্য কোনো পথ কেবল বৃহত্তর রাজনৈতিক অনিশ্চয়তা এবং আরও অর্থনৈতিক বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে। এদিকে পাঞ্জাবের উপনির্বাচনের প্রাথমিক, অনানুষ্ঠানিক ফলাফল হিসেবে পিটিআই শিবিরে পুরোদমে চলছে উদযাপন।

অন্যদিকে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন পিএমএল-এন’র নেতারা। নির্বাচনে অন্তত ৯টি আসনে জয় পেয়েছে পিটিআই। আরও কয়েকটি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের দল।


অন্যান্য সংবাদ