মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পাঞ্জশিরে সংঘর্ষে ৮ তালেবান যোদ্ধা ‘নিহত’

আন্তর্জাতিক ডেস্ক / ৭৩ জন দেখেছেন
আপডেট : August 31, 2021

বিরোধীদের শেষ ঘাঁটি পাঞ্জশিরে সংঘর্ষে আট তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৩০ আগস্ট) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানে ঘাঁটি গাড়া তালেবান-বিরোধী গ্রুপটি। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র খবরে এই তথ্য জানানো হয়েছে।

রাজধানী কাবুল থেকে প্রায় দেড়শো কিলোমিটার উত্তরে পাঞ্জশির প্রদেশ অবস্থিত। গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতন হওয়ার পর এই প্রদেশটিই শুধু নিয়ন্ত্রণে নিতে পারেনি তারা। এছাড়া পাঞ্জশিরের পার্শ্ববর্তী বাগলান প্রদেশেও স্থানীয় মিলিশিয়াদের সংগে তালেবানের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

পাঞ্জশির নিয়ন্ত্রণকারী ন্যাশনাল রেজিসট্যান্স ফোর্সের (এনআরএল) মুখপাত্র ফাহিম দাস্তি বলেন, আহমেদ মাসুদের অনুগতের যোদ্ধারা জানিয়েছেন, পাঞ্জশির ভ্যালির পশ্চিম দিকের প্রবেশ পথে সংঘর্ষ চলছে। সেখানে এনআরএফ-এর অবস্থানে হামলা চালিয়েছে তালেবান।

তিনি বলেন, তালেবানের এই হামলা সম্ভবত উপত্যকার প্রতিরোধ যাচাই করার জন্য। এই সময় দুই পক্ষের সংঘর্ষে আট তালেবান যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। এছাড়া দুই এনআরএফ যোদ্ধাও আহত হয়েছেন।

এই বিষয়ে তালেবানের কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়েছে।

আফগানিস্তানে তালেবান বিরোধীদের সর্বশেষ আশ্রয়স্থল পাঞ্জশির ভ্যালি নিয়ন্ত্রণ করছেন বিখ্যাত আফগান কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। সোভিয়েত সেনারা কয়েকবার চেষ্টা করেও পাঞ্জশির দখল করতে পারেনি। এর আগে পুরো আফগানিস্তানের দখল নিলেও মাসুদের কাছ থেকে পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবানও।


অন্যান্য সংবাদ