মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পাকিস্তান সফর করবেন জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্রের সহায়তার ঘোষণা

রিপোর্টারের নাম : / ৬২ জন দেখেছেন
আপডেট : August 31, 2022

পাকিস্তান সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দেশটির বন্যাদুর্গত মানুষের প্রতি সংহতি জানাতে আগামী ৯ সেপ্টেম্বর এই সফরে যাচ্ছেন তিনি। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুজারিক বলেন, পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ নারী, পুরুষ ও শিশুকে মর্মান্তিক পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। তাদের প্রতি সংহতি জানাতে আগামী সপ্তাহে জাতিসংঘ মহাসচিব দেশটি সফরে যাবেন। সফরে জলবায়ু বিপর্যয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শন করবেন তিনি।

এদিকে, পাকিস্তানের বন্যাদুর্গতদের জন্য তিন কোটি ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ আগস্ট) দেশটির আন্তর্জাতিক উন্নয়ন ও সহায়তা বিষয়ক সংস্থা ইউ এস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে প্রলয়ঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক সহায়তা হিসেবে তিন কোটি ডলারের তহবিল দেবে যুক্তরাষ্ট্র। ইউএসএআইডি-এর মাধ্যমে দেশটিকে এই সহায়তা দেওয়া হবে।
এর আগে ইসলামাবাদের আহ্বানে সাড়া দিয়ে রবিবার (২৮ আগস্ট) বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সহায়তা পাঠায় তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

গত জুন থেকে বৃষ্টিপাতে পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধুসহ কয়েকটি প্রদেশ বন্যায় ভাসছে। প্রতিদিনই কোথাও না কোথাও ভূমিধস ঘটছে। নদীর তীব্র স্রোতে ভেসে গেছে বহু ঘরবাড়ি ও সেতু। কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত তিন কোটি ৩৩ লাখের বেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রেহমান উদ্ভূত বাস্তবতাকে একটি ‘দানবীয় বর্ষা’ হিসেবে আখ্যায়িত করেছেন। বর্তমান পরিস্থিতিকে ২০১০ সালের অবস্থার সঙ্গে তুলনা করা হচ্ছে। সে বছর বন্যায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান। পানির নিচে ডুবে যায় দেশের এক পঞ্চমাংশ এলাকা। সূত্র: আনাদোলূ এজেন্সি


অন্যান্য সংবাদ