শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে ব্যাপক বন্যা ও ভূমিধস

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 24, 2022

বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের বেশ কয়েকটি অঞ্চল। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে। বিধ্বস্ত হয়েছে তিন লাখের বেশি ঘরবাড়ি। ধ্বংসস্তূপে পরিণত ১২৯টি সংযোগ সেতু। চলমান প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বিপর্যস্ত সিন্ধু প্রদেশ। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও আজাদ কাশ্মীর।

এদিকে, আকস্মিক বন্যা ও ভূমিধসে আফগানিস্তানের ১০টি প্রদেশে শতাধিক প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর উদ্যোগে ত্রাণ তৎপরতা চললেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছে তালেবান সরকার। এঅবস্থায় আসছে শীতে লাখো আফগানি দুর্যোগ পরবর্তী ভোগান্তিতে পড়বেন বলে শঙ্কা রয়েছে।

এদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের মধ্যপ্রদেশ ও উড়িষ্যায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। সবচে’ ক্ষয়ক্ষতির শিকার মধ্যপ্রদেশে দুর্গতদের উদ্ধারে অভিযানে নেমেছে বিমান বাহিনী।


অন্যান্য সংবাদ