শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাকিস্তানে বন্যার্তদের বহনকারী নৌকা ডুবে নিহত ১৩

রিপোর্টারের নাম : / ৩১২ জন দেখেছেন
আপডেট : August 30, 2022

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। দক্ষিণ এশিয়ার এই দেশটির এক-তৃতীয়াংশ এখন পানির নিচে। এছাড়া বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। যদিও বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছেন দেশটির কর্মীরা।

এই পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকা থেকে দুর্গত মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার সময় পাকিস্তানে একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জিও টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পাকিস্তানের সিন্ধ প্রদেশে ফুলে-ফেঁপে ওঠা সিন্ধু নদীতে বন্যার্তদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। সিন্ধ প্রদেশের সেহওয়ান শহরের বিলাওয়ালপুর গ্রামের কাছে নৌকাটি ডুবে যায়। এতে প্রায় ২৫ জন আরোহী ছিলেন।

স্থানীয় জেলা প্রশাসক জানিয়েছেন, নৌকাডুবির এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে; আট জনকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটিতে করে প্রায় ২৫ বন্যার্তকে জলমগ্ন এলাকা থেকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছিল।

পাকিস্তান সরকার এবং দেশটির সেনাবাহিনী বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা চালাচ্ছে। গত দুই সপ্তাহে ভয়াবহ এই বন্যার কারণে পাকিস্তানে মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ)-এর তথ্য অনুসারে, দেশটিতে এখনও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এর কারণে বন্যা ও ভূমিধসের ফলে দেশজুড়ে বাস্তুচ্যুতি ও ক্ষয়ক্ষতির ঘটনাও বাড়ছে।


অন্যান্য সংবাদ