মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি পেলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক / ৬৭ জন দেখেছেন
আপডেট : September 23, 2021

বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মোদির জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

২০১৯ সালে কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে অঞ্চলটির স্বায়ত্বশাসন কেড়ে নেওয়ার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই ঘটনার জেরে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয়নি।

সেসময় আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ভারতীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আবেদন প্রত্যাখ্যান করেছিল দেশটি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবারও ভারতের তরফে মোদির বিমান যুক্তরাষ্ট্র যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। পাকিস্তান এতে সম্মতি দিয়েছে।

খবরে বলা হয়, নয়াদিল্লি থেকে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন মোদি। ভারতীয় সময় রাত সাড়ে তিনটায় তার বিমান ওয়াশিংটন ডিসির অ্যান্ড্রুজ বিমানবন্দরে নামার কথা।

টুইটারে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বিমানে বসে আছেন নরেন্দ্র মোদি। পাশের আসনে রাখা একটি চাকাওয়ালা সুটকেস। তার উপর রাখা বেশ কিছু ফাইলপত্র। আর মোদি মন দিয়ে তাতে চোখ বোলাচ্ছেন। হাতে কলম।

টুইটের ক্যাপশনে মোদি লিখেছেন, ‘লম্বা বিমানযাত্রার আরও একটি অর্থ কাগজপত্রে চোখ বুলিয়ে নেওয়া।’


অন্যান্য সংবাদ