মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন যারা

আন্তর্জাতিক ডেস্ক / ৬৩ জন দেখেছেন
আপডেট : October 5, 2021

এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলেন যুক্তরাষ্ট্রের শুকরো মানাবে, জার্মানির ক্লাউস হ্যাসেলম্যান ও ইতালির জর্জিও প্যারিসি। আমাদের জটিল ফিজিক্যাল সিস্টেমে অনবদ্য অবদান রাখায় তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বিজয়ীদের নাম ঘোষণা করে। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।

গত বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, মার্কিন জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল ও জার্মান পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ।

মহাবিশ্বের অন্যতম বিস্ময় কৃষ্ণ গহ্বর সম্পর্কে নতুন আবিষ্কারের গবেষণায় তারা এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

প্রসঙ্গত, সোমবার (৪ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।

তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান।

আগামী ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।


অন্যান্য সংবাদ