শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নেত্রকোণায় ট্রাকচাপায় নিহত ২

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : July 25, 2022

নেত্রকোণার পূর্বধলায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আজ সোমবার (২৫ শে জুলাই) সকালে বিরিশিরি সড়কের উপজেলার মহিষবেড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছে, পূর্বধলা উপজেলার শালতীঘা গ্রামের সুরুজ আলী (৬৫) এবং একই উপজেলার গৌরাকান্দা এলাকার শাহজাহান মিয়া (৩০)।

শ্যামগঞ্জ থানার এসআই নাজমুল শাকিব জানান, আজ সকালে দুর্গাপুরগামী একটি দ্রুতগামী ট্রাক উপজেলার মহিষবেড় এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরুজ আলী মারা যান। পরে গুরুতর আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শাহজাহান নামে আরেকজন মারা যান।

এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে।


অন্যান্য সংবাদ