শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নাশকতার মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার স্থায়ী জামিন

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : May 24, 2022

কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়া আগে জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ার আগেই আমরা আদালতে স্থায়ী জামিনের আবেদন করেছি। আদালতকে আমরা বলেছি, মিথ্যা মামলায় খালেদা জিয়া জামিনের অপব্যবহার করেননি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সব সময় তিনি আদালতে নিয়মিত হাজিরা দিয়েছেন। আমরা মনে করি, এ মামলায় তিনি খালাস পাবেন। আদালত সন্তুষ্ট হয়ে জামিন স্থায়ী করেছেন।’

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহণের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হন আরও ২০ জন। সেসব ঘটনায় দুটি মামলা করা হয়।


অন্যান্য সংবাদ