শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে জিহাদি হামলায় ৬ সৈন্য নিহত

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : July 6, 2022

শাদের সীমান্তবর্তী নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে জিহাদি হামলায় ছয়জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সরকারি রেডিওতে প্রচারিত মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, দিফা অঞ্চলের ব্লাব্রিনে মঙ্গলবারের ওই হামলার পর এলাকাটিতে সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানে ১৭ জিহাদি নিহত হয়। অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি। তবে নাইজার প্রায় বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স গ্রুপের জিহাদিদের হামলার শিকার হয়।

মন্ত্রণালয় জানায়, ৪ জুলাই রাত থেকে ৫ জুলাই প্রায় রাত ১টা পর্যন্ত এ হামলা চালানো হয়। পরে সেখানে সৈন্যরা পাল্টা অভিযান চালিয়ে শুত্রুদের উৎখাত করে।

নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিফা অঞ্চলে বিগত তিন দিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় হামলার ঘটনা। আর এটি শাদ ও নাইজারের সীমান্তবর্তী একটি এলাকা।


অন্যান্য সংবাদ