সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দ্বিতীয় মেয়াদে বিজয়ী হলেন অ্যাঙ্গোলান প্রেসিডেন্ট লরেনকো

রিপোর্টারের নাম : / ২০ জন দেখেছেন
আপডেট : August 30, 2022

অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লরেনকো সোমবার দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য জয়লাভ করেছেন। গত সপ্তাহের কঠিন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে তার উদীয়মান এমপিএলএ দল অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় তিনি বিজয়ী হলেন। আর এই ফলাফলের মধ্যদিয়ে তেল সমৃদ্ধ এ দেশে তাদের শাসন দশকের পথে সম্প্রসারিত হলো। খবর এএফপি’র।
নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর তিনি অ্যাঙ্গোলার সকল নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার এবং উম্মুক্ত সংলাপ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ঘোষিত ফলাফলে বিরোধী দল অনেক ভোট পাওয়ায় তার দল একেবারে স্বল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
২৪ আগস্টের ভোটের ফলাফল প্রকাশের পরপরই ৬৮ বছর বয়সী লরেনকো তার উদ্বোধনী ভাষণে বলেন, ‘এটি অ্যাঙ্গোলা ও অ্যাঙ্গোলার জনগণের বিজয়।’
জাতীয় নির্বাচন কমিশন (সিএনই) জানায়, নির্বাচনে পিপলস মুভমেন্ট ফর দি লিবারেশন অব অ্যাঙ্গোলা ৫১.১৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অপরদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল ন্যাশনাল ইউনিয়ন ফর দি টোটাল ইন্ডিপেনডেন্স অব অ্যাঙ্গোলা (ইউএনআইটিএ) পেয়েছে ৪৩.৯৫ শতাংশ ভোট।


অন্যান্য সংবাদ