রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দেশে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : July 15, 2022

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময় দেশ নতুন করে দুই জনের মৃত্যু হয়েছে। আগের দিন ছয় জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যাটা ছিল ১ হাজার ৩২৪ জন।

শুক্রবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৩০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ৯ হাজার ১০০টি। তাতে ১ হাজার ৫১টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জনে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও খুলনায় একজন করে মারা গেছেন। মারা যাওয়াদের একজন পুরুষ, একজন নারী।


অন্যান্য সংবাদ