শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশের উন্নয়ন দেখে বিএনপি নেতাদের গা জ্বালা করে: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : May 25, 2022

দেশের উন্নয়ন দেখে বিএনপি নেতাদের গা জ্বালা করে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৫শে মে) সকালে চট্টগ্রামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছয় লেন করারও ঘোষণা দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। আগামী ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫শে জুন পদ্মা সেতুর উদ্বোধন দুটি অনুষ্ঠানই সারাদেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনার এতো অবদান যেন দলীয় নেতাদের খারাপ আচরণে ম্লান হয়ে না যায় সেজন্য দলীয় নেতাদের সজাগ থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের। এসময় তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দ্বন্দ্ব আর দেখতে চান না বলেও জানান।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের সঞ্চালনায় সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ জহির উদ্দিন মাহমুদ স্বপনসহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতারা।


অন্যান্য সংবাদ