শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই সরকার: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : May 25, 2022
দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই সরকার: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অন্তবর্তীকালীন সরকার গঠন করে আগামী নির্বাচনের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচির আগে প্রেসক্লাবের সামনে সমাবেশে এ দাবি জানান দলের নেতারা।

বুধবার (২৫ মে) রাজধানী ঢাকার প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খাদ্যপণ্যের দাম কমানোর দাবিতে এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে এ কর্মসূচি হয়।

নেতারা বলেন, সিন্ডিকেট করে সরকার দেশ পরিচালনা করছে। দেশের সম্পদ বিদেশে পাচার করা হচ্ছে। নিত্যপণ্যের দাম বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের আয় বাড়েনি। এই সরকার থাকলে শোষণ-নিপীড়ন থাকবেই। এই সরকারকে পদত্যাগ করানোই একমাত্র এজেন্ডা।

নেতারা আরও বলেন, গুণী মানুষকে প্রতিদিন অসম্মান করছে। কোনো মানুষকে তারা সম্মান দিতে জানে না। সংঘাত-নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। এই সরকার ক্ষমতায় থাকলে হানাহানি-দুর্ভিক্ষের আশঙ্কা আছে। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। পুলিশের নাকের ডগায় সরকারের ছাত্র সংগঠন গুন্ডাবাজি করছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করতে হবে।

✪ আরও পড়ুন: ‘নজরুলের অসাম্প্রদায়িক চেতনা সামনে রেখে উপড়ে ফেলা হবে সাম্প্রদায়িকতার শেকড়’

এ কর্মসূচিতে সংহতি জানান ডাকসুর সাবেক ভিপি নূর ও ভাসানী অনুসারী পরিষদের নেতারা। প্রতিকূল আবহাওয়ায় প্রেসক্লাবের সামনে থেকে তোপখানা রোড পর্যন্ত মিছিল করে কর্মসূচি শেষ হয়।


অন্যান্য সংবাদ