সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দুই বছর পর ইউরোপ যাচ্ছে ভেনেজুয়েলার তেল

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 20, 2022

প্রায় দুই বছর পর ভেনেজুয়েলা থেকে ছয় লাখ ৫০ হাজার ব্যারেল তেল নিয়ে ইতালির একটি জাহাজ ইউরোপ অভিমুখে যাত্রা করেছে। চলতি মাসের গোড়ার দিকে আমেরিকা ইউরোপীয় দেশগুলোতে ভেনিজুয়েলার তেল রপ্তানিতে সম্মতি দিয়েছে। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা থেকে ইউরোপে তেল রপ্তানি প্রায় দুই বছর বন্ধ ছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রাশিয়ার তেলের ওপর ইউরোপের নির্ভরশীলতা কমাতে এবং ভেনিজুয়েলার বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র এ সম্মতি দিয়েছে বলে মার্কিন গণমাধ্যমগুলো দাবি করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির তেল কোম্পানি ‘এনি’ এবং স্পেনের তেল কোম্পানি ‘রেপসোল’কে বলেছেন, কারাকাসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায়ই এ দুই কোম্পানি ভেনিজুয়েলার তেল ইউরোপে রপ্তানি করতে পারবে।

ইতালির এনি কোম্পানির আরেকটি বিশাল তেল ট্যাংকার শিগগিরই ভেনিজুয়েলার একটি বন্দরে নোঙর করবে। প্যান্টানাস নামের জাহাজটি ওই ট্যাংকারটি ২০ লাখ ব্যারেল তেল নিয়ে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে ভেনিজুয়েলা থেকে ইউরোপ অভিমুখে যাত্রা করবে।


অন্যান্য সংবাদ