মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : July 8, 2022

শুক্রবার (৮ জুলাই) সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী: সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস ও লরীর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ঢাকা থেকে গাজীপুর পরিবহন লিমিটেডের যাত্রীবাহী একটি বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। বাসটি কোনাবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘনাকবলিত বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নাটোর জেলার বাসিন্দা হাফিজুর রহমান (৩৬) ও আরিফুল (৩৫)।

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. বিল্লাল বলেন, তারা দুজন মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে নাটোরে যাচ্ছিলেন। জামুর্কী এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


অন্যান্য সংবাদ