মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দিল্লি অভিমুখে আবারও ভারতের কৃষকরা

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : August 22, 2022

কৃষক মহাসমাবেশকে ঘিরে আবারও থমথমে ভারতের রাজধানী দিল্লি। ঐতিহাসিক যন্তরমন্তর অভিমুখী কৃষকদের ঠেকাতে এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নয়াদিল্লীর প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ।

দিল্লি ঘিরে টিকরি, সিংঘু, গাজীপুর সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড দেয়া হয় সিমেন্টের ব্লক দিয়ে। ট্রেন ও মেট্রো সার্ভিসের কার্যক্রম স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দিল্লির প্রশাসন।

কৃষক, যুবক ও শ্রমিকদের অধিকার হরণ ও বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে সোমবার (২২ আগস্ট) দিল্লির যন্তরমন্তর ময়দানে মহাসমাবেশের ডাক দেয় কৃষকদের ৪০টি সংগঠনের জোট-সংযুক্ত কিষাণ মোর্চা। সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গত ১৮ আগস্ট উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৭৫ ঘন্টার অবস্থান ও বিক্ষোভের ডাক দিয়েছিলো এই সংগঠনটি। ৩১ জুলাই রেল অবরোধ করা হয় পাঞ্জাবের ভাল্লা, ভাটিন্ডা, আম্বালা অঞ্চলে। বাড়তি সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় কৃষাণ ইউনিয়নের নেতা রেকেশ টিকায়েতকে আটক করে পুলিশ।


অন্যান্য সংবাদ