শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দাবানল ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার একাংশে জরুরি অবস্থা

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : July 24, 2022

প্রতি বছরের ন্যায় এবারও দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। গত শুক্রবার (২২ জুলাই) থেকে শুরু হয় এই দাবানল। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের কাছে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার একাংশে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রাজ্যটিতে প্রতিবছরের মতো এবারও হেক্টরের পর হেক্টর বনভূমি পুড়ছে। রাজ্যের দমকল বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে পুড়ে গেছে ১০টির বেশি বসত ঘর। এখন পর্যন্ত সাড়ে চার হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ‘ওক ফায়ার’কে এই মর্হূতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সক্রিয় দাবানল বলছে ক্যালির্ফোনিয়ার ডিপার্টমেন্ট অব ফরেস্টি অ্যান্ড প্রোটেকশন।

মারিপোসা কাউন্টির পরিস্থিতি অন্যান্য জায়গার তুলনায় আরও ঝুঁকিপূর্ণ। মারিপোসায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, শুষ্ক আবহাওয়া এবং অসহ্য গরমের কারণে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সপ্তাহান্তে একটি তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে। শনিবার (২৩ জুলাই) মারিপোসা কাউন্টিতে তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছে যা আগামী কয়েকদিন এই স্তরে থাকতে পারে। সূত্র: বিবিসি।


অন্যান্য সংবাদ