শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : August 9, 2022

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গ্রীন লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চালক নিহত হয়েছেন। নিহত বাস চালকের নাম মো. আলী হোসেন (৫৬)। তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। এসময় বাসের আরও ৩ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- মো. তৈমুর খান, মো. রাজু মিয়া ও তরিকুল ইসলাম।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৬টায় মীরসরাই ফিলিং স্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী গ্রীন লাইন পরিবহনের একটি দ্রুত গতির বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। এসময় বাসে থাকা আরও ৩ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ আরম্ভ করি। এসময় আটকে পড়া বাসচালককে বাসের কিছু অংশ কেটে উদ্ধার করা হয়েছে। বাসের সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, বাসটি দ্রুত গতিতে ছিল। ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে আটকে যায়। ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বাস চালকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসছেন। তারপর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


অন্যান্য সংবাদ