মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক / ৫৭ জন দেখেছেন
আপডেট : October 23, 2026
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬

চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) তথ্যমতে, ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

ভূমিকম্পে বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

সিইএনসির তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারির পর চীনে এটিই সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী ভূমিকম্পের ঘটনা। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পর ওই এলাকায় ৩ থেকে ৪ মাত্রার কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ফায়ার সার্ভিস ও সামরিক উদ্ধারকারী দলকে দুর্গম ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে।

ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে ২০১০ সালে প্রতিবেশী কিংহাই প্রদেশের ইউশু এলাকায় ৭.১ মাত্রার এক ভূমিকম্পে ২,৬৯৮ জন মানুষের মৃত্যু হয়েছিল এবং নিখোঁজ হয়েছিলেন প্রায় তিন শতাধিক মানুষ। সূত্র: রয়টার্স


অন্যান্য সংবাদ