মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

তালেবানের শত শত হত্যা ও মানবাধিকার লংঘনের রেকর্ড জাতিসংঘে

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : July 21, 2022

আফগানিস্তানে গত বছর ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত তালেবান মানবাধিকার লংঘনের শত শত ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে বিচার বহির্ভূত হত্যা ও নিপীড়ন রয়েছে। জাতিসংঘ বুধবার এ কথা জানিয়েছে।
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান মারকাস পটজেল এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের প্রতিবেদনের ফলাফলগুলো যে গুরুতর এ কথা নিঃসন্দেহে বলা যায়।
তবে তালেবান মানববাধিকার লংঘনের সকল অভিযোগ অব্যাহতভাবে অস্বীকার করে আসছে।
কিন্তু জাতিসংঘ বুধবার যে প্রতিবেদন প্রকাশ করে তাতে গত আগস্ট থেকে ১৬০টি বিচার বহির্ভূত হত্যা, ৫৬টি নির্যাতন ও অসদাচরনের ঘটনা এবং সাবেক সরকারি কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্বিচারে গ্রেফতার ও আটকের ১৭০টিরও বেশি ঘটনা উল্লেখ করেছে।
এছাড়া নারী ও শিশুদের বিরুদ্ধে ৮৭টি সহিংতার ঘটনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে হত্যা, ধর্ষণ, জোরপূর্বক বিয়ে ও নানা ধরনের নির্যাতন।
মারকাস বলেন, জাতিসংঘ মিশন তালেবানের ধর্মীয় পুলিশ ও গোয়েন্দা সদস্যদের অত্যাচার নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন।
জাতিসংঘ বলছে, অবিষ্ফোরিত মাইন এবং স্থানীয় ইসলামিক স্টেট শাখার হামলায় ৭শরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ১৪শরও বেশি লোক আহত হয়েছে।


অন্যান্য সংবাদ