মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

তাইওয়ান সফরে মার্কিন আইনপ্রণেতারা

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : August 15, 2022

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর এমনিতেই চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব রুপ নেয় নতুন মাত্রায়। সপ্তাহ না পেরুতেই এবার তাইওয়ান সফরে গেছেন মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল।

বার্তাসংস্থা রয়টার্সের ১৫ আগস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৪ আগস্ট) দুই দিনের সফরে ভূখণ্ডটিতে পৌঁছায় দলটি। সফরে দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাথে দেখা করবেন তারা। সফরে মার্কিন এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সিনেটর এড মার্কি। তার সাথে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউসের আরও চার আইনপ্রণেতা।

তাইওয়ানের প্রেসিডেন্টর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সামরিক মহড়ার মাধ্যমে চীন যখন উত্তেজনা ছড়াচ্ছে, তখন তাইওয়ানের প্রতি সমর্থন জানাতেই মার্কিন প্রতিনিধি দলের এই সফর।

চীনা দূতাবাস বলছে, ‘কংগ্রেসের সদস্যদের সাম্প্রতিক সফর ‘আবারও প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীজুড়ে স্থিতিশীলতা দেখতে চায় না এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাড়ানো ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য কোনো প্রচেষ্টাই ছাড়েনি।’


অন্যান্য সংবাদ