মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

তাইওয়ানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ছে চীন

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : August 4, 2022

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে বৃহস্পতিবার (৪ আগস্ট) তাইওয়ান প্রণালীতে দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে চীন। এমন অভিযোগ করেছে তাইওয়ান। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর: এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এএফপির সাংবাদিকরা তাইওয়ান প্রণালীর আশপাশের সামরিক স্থাপনা থেকে ছোঁড়া বেশ কয়েকটি ছোট ক্ষেপণাস্ত্র আকাশে উড়তে এবং তারপর সেগুলোকে বিকট শব্দে বিস্ফোরিত হতে দেখেছেন।

চীনের সামরিক বাহিনীও এক বিবৃতিতে বলেছে, তারা ‘পূর্ব তাইওয়ান প্রণালীর নির্দিষ্ট এলাকায় দূরপাল্লার তাজা গোলাবারুদ ব্যবহার করে গোলাবর্ষণ করেছে।’

চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘পূর্ব তাইওয়ান প্রণালীর নির্দিষ্ট এলাকায় নির্ভুল হামলা চালানো হয়েছে। এতে প্রত্যাশিত ফলাফল অর্জন করা গেছে।’

এএফপি বলছে, মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি দ্বীপটিতে সফরে যাওয়ার পর গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক রুটে শক্তি প্রদর্শনে চীন বর্তমানে তাইওয়ানকে ঘিরে তার সবচেয়ে বড় সামরিক মহড়া পরিচালনা করছে।


অন্যান্য সংবাদ