শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঢাবির সিন্ডিকেট সভায় ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট অনুমোদন

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : June 13, 2022

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। আগামী বৃহস্পতিবার ঢাবি সিনেটের বার্ষিক অধিবেশনে এ বাজেট উপস্থাপন করা হবে। ঢাবি সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ওই অধিবেশনে সভাপতিত্ব করবেন।

এ উপলক্ষ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল রোববার সিন্ডিকেটের এক সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ওই সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিন্ডিকেট সভায় ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের ৯২২ কোটি ৪৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। সভায় এ বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এবং ওই বাজেট সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়।


অন্যান্য সংবাদ