শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ট্রলির ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত, চালক আহত

বাগেরহাট প্রতিনিধি / ৪১ জন দেখেছেন
আপডেট : May 25, 2022

বাগেরহাটে রিকশাচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে গেলো একটি ইট বোঝাই পিকআপ ভ্যান। এতে রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক।

বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট -পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত রেশমী বেগম বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী ও সালাম খান কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে। আহত ভ্যান চালকের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাট শহর থেকে আসা ইট বোঝাই ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেশমী বেগম নামের এক নারী নিহত হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও এক জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত ভ্যান চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, ইট বোঝাই একটি ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।


অন্যান্য সংবাদ