শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণ : মূল হোতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : August 4, 2022

টাঙ্গাইলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস জিম্মি করে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় রাজা মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার (চৌঠা আগস্ট) ভোরে টাঙ্গাইল সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, রাজা মিয়া কালিহাতী উপজেলার বল­া গ্রামের হারুন অর রশিদের ছেলে। সে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় থেকে ঢাকা-টাঙ্গাইল সড়কে ঝটিকা বাস চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজা মিয়া চলন্ত বাসে ডাকাতি করার ঘটনা স্বীকার করেছে।

মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকা যাবার পথে সিরাজগঞ্জ পৌঁছালে একদল ডাকাত যাত্রীবেসে ওই বাসে উঠে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ডাকাতদল সেটি নিয়ন্ত্রণে নিয়ে সকল যাত্রীর হাত, পা ও চোঁখ বেঁধে মারধর ও লুটপাট করে। এসময় বাসের ভেতরে থাকা এক নারী যাত্রীকে ডাকাতরা ধর্ষণ করে। বুধবার ভোর সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বাসটি বালুর স্তুপের মধ্যে ফেলে পালিয়ে যায় ডাকাতদল।

বুধবার সকালে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। পরে কুষ্টিয়ার এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন।


অন্যান্য সংবাদ