মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

জেরার মুখে সোনিয়া ও রাহুল গান্ধী

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

ভারতে এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে জেরার জন্য সমন পাঠিয়েছে ইডি। ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে টাকা লেনদেন সংক্রান্ত অভিযোগ নিয়ে তাদেরকে জেরা করা হবে।

ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, সোনিয়া ও রাহুলকে আগামী ৮ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ইডি। কংগ্রেস জানিয়েছে, সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তবে সোনিয়া গান্ধী নির্ধারিত দিনে যাবেন।

দলের মুখপাত্র অভিষেক মণু সিংভি বলেছেন, ‘সোনিয়া গান্ধী নিশ্চিতভাবেই ৮ জুন ইডি-র অফিসে যাবেন। তবে রাহুল গান্ধী বিদেশে আছেন। ততদিনে তার ফিরে আসার কথা। তিনিও নির্দিষ্ট দিনেই ইডি-তে যাবেন। তবে কোনো কারণে সেদিন যেতে না পারলে, তিনি কিছুটা সময় চাইতে পারেন।’

ইডি কর্মকর্তারা জানিয়েছেন, তারা সোনিয়া ও রাহুলের বক্তব্য রেকর্ড করতে চান। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের ক্রিমিনাল সেকশন অনুযায়ী তা রেকর্ড করা হবে। সম্প্রতি কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং পবন বানসালকেও জেরা করেছে ইডি।

কংগ্রেসের আরেক মুখপাত্র রণদীপ সূরযেওয়ালা বলেছেন, ‘ন্যাশনাল হেরাল্ডকে বারবার টার্গেট করে বিজেপি স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে। বিজেপি’র কেউ স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি, তাই তারা একাজ করছে।’

সূরযেওয়ালা বলেছেন, ‘ন্যাশনাল হেরাল্ড ১৯৪২ সালে স্থাপিত হয়েছিল। সেসময় ব্রিটিশরাজ এই পত্রিকাকে দমন করতে চেয়েছে। আজ মোদী সরকার ইডিকে ব্যবহার করে সেই কাজ করার চেষ্টা করছে।’

তার দাবি, ‘বেআইনি টাকা লেনদেনের অভিযোগ করা হয়েছে। কিন্তু কোনো লেনদেনই হয়নি। বিজেপি সরকার প্রতিহিংসার রাজনীতির পথ নিয়েছে। তারা বিরোধীদের এভাবে ভয় দেখাতে চাইছে।’


অন্যান্য সংবাদ