মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ছাত্রী হেনস্তাকারীদের আজীবন বহিষ্কার করা হবে: চবি উপাচার্য

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : July 23, 2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আজীবন বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি বলেন, আমাদের ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িত অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকালের মধ্যে আজীবনের জন্য বহিস্কার করা হবে।

শনিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৩৪তম সিনেট সভায় ৩১ নম্বর সংরক্ষিত নারী আসনের সাংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খানের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চবি উপাচার্য।

সিনেটে ওয়াশিকা আয়েশা খান বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক এগিয়ে গেছে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা সত্যি দুঃজনক। তবে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছে। এ সময় তিনি শিক্ষাঙ্গনে নারীর ক্ষমতায়নের দাবি জানান।

এছাড়া বিশ্ববিদ্যালয় কর্মচারীদের ভেতন, বিদ্যুৎ খাতের ব্যয়, গবেষণা বরাদ্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আর এসবের জবাবে চবি উপাচার্য বলেন, আমি ঘটনার দিন ঢাকায় ছিলাম। তবে আমাদের প্রক্টরিয়াল বডি এ ঘটনায় কাজ করেছে। আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আজীবন বহিষ্কার করবো।


অন্যান্য সংবাদ