রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

চীন-তাইওয়ান উত্তেজনা আরও বেড়েছে

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : August 21, 2022

চীন ও তাইওয়ানের মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে। ঘোষিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে চীনের সেনাবাহিনী। চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরেই এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার (২০শে আগস্ট) অভিযোগ করেছে, গত ২৪ ঘণ্টায় চীনের আটটি যুদ্ধ বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা লঙ্ঘন করেছে।

চীনের যুদ্ধ বিমান এবং রণতরীর ভয়ে তাইওয়ান প্রণালীতে বাণিজ্যিক বিমান এবং নৌ চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। তাইওয়ান জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে মোতায়েন পাঁচটি চীনা যুদ্ধ জাহাজ এবং ২১টি যুদ্ধ বিমানের গতিবিধি তাদের নজরে রয়েছে।

চীনা বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী ‘স্টেলথ এয়ার সুপিরিওরিটি ফাইটার’ জে-২০ যুদ্ধ বিমানও তাইওয়ান প্রণালীতে মোতায়েন করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ ভি মোতায়েন করেছে তাইওয়ান।


অন্যান্য সংবাদ