মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

চীনের দায়িত্বজ্ঞানহীন মহড়ার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ যুক্তরাষ্ট্রের

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : August 4, 2022

যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কর্মকর্তা বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জবাবে চীনের সামরিক মহড়াকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকির ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। খবর এএফপি’র।

ন্যাশনাল পাবলিক রেডিও’কে দেয়া এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘আমরা মনে করি যে এ ক্ষেত্রে চীন একেবারে দায়িত্বজ্ঞানহীন কাজ করছে।’
পেলোসির গণতান্ত্রিক স্বায়ত্বশাসিত দ্বীপ দেশ তাইওয়ান সফরের জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে বেইজিং বুধবার দেশটির চারদিকে সামরিক মহড়া শুরু করে। চীন তাইওয়ান দ্বীপকে তাদের ভূখন্ডের অংশ বিবেচনা করে।

সুলিভান বলেন, ‘সামরিক বাহিনীর অংশগ্রহণে ধারাবাহিক মহড়া শুরু হওয়ায় কতিপয় ঘটনার সম্ভাবনা রয়েছে। ধারাবাহিক মহড়া চালানোর ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সরাসরি গুলিবর্ষণ, আকাশ পথে যুদ্ধবিমান এবং নৌ পথে যুদ্ধজাহাজ মহড়া চালানোর সম্ভাবনা রয়েছে।’
তিনি তাইওয়ান প্রণালীতে উত্তেজনা প্রশোমনে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান।

চীনের সরকারি নাম পিপলস রিপাবলিক অব চায়না ব্যবহার করে সুলিভান বলেন, ‘এ ক্ষেত্রে উত্তেজনা এড়াতে আমরা পিআরসি’র দায়িত্বশীল কার্যক্রম প্রত্যাশা করছি। কেননা, এই উত্তেজনার কারণে আকাশ বা সমুদ্র পথে ভুল কিছু ঘটে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় সারিতে থাকা পেলোসি বুধবার সকালে তাইওয়ান ত্যাগ করেন। বেইজিং তার সফরকে একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করে এবং এ সফর থেকে পেলোসিকে বিরত রাখতে চীনের পক্ষ থেকে একের পর এক কঠোর হুমকিও দেয়া হয়।
এদিকে পেলোসির তাইওয়ান ত্যাগের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী বুধবার রাতে জানান, চীনের ২৭টি যুদ্ধবিমান এ দ্বীপ রাষ্ট্রের বিমান প্রতিরক্ষা সনাক্তকরণ জোনে (এডিআইজেড) ঢুকে পড়েছিল।
গত দুই বছরেরও বেশি সময় ধরে বেইজিং তাইওয়ানের এ জোনে সামরিক আগ্রাসন জোরদার করেছে।


অন্যান্য সংবাদ