শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চিত্রনায়িকা একা কারাগারে

নিজস্ব প্রতিবেদক / ৯৭ জন দেখেছেন
আপডেট : August 1, 2021

বকেয়া বেতন চাওয়ায় হত্যার উদ্দেশ্যে মারধর ও মাদক আইনের রাজধানীর হাতিরঝিল থানায় করা দুই মামলায় চিত্রনায়িকা সিমন হাসান একার জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত নামঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর হাতিরঝিল থানায় হত্যার উদ্দেশ্যে মারধর ও মাদক আইনে করা দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে তিনদিন করে মোট ছয় দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফয়সাল। একই সঙ্গে একার জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় দুটি মামলা হয়। নির্যাতনের অভিযোগে তার গৃহকর্মী হাজেরা বেগম বাদী হয়ে একটি মামলা করেন। একার বাসায় মাদক পাওয়ার অভিযোগে হাতিরঝিল থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে অপর মামলাটি করেন।

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহকর্মী গত তিন মাস ধরে নায়িকা একার বাসায় কাজ করতেন। প্রথমে তার বেতন তিন হাজার টাকা হলেও পরবর্তীতে কাজ বেড়ে যাওয়ায় পাঁচ হাজার টাকা ঠিক হয়। প্রথম মাসের বেতন তিন হাজার টাকা দিলেও গত দুই মাসের বেতন একসঙ্গে চাইতে গেলে নায়িকা একা ভুক্তভোগী গৃহকর্মীকে বটি দিয়ে আঘাত করে আহত করেন। এরপর সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় নিজের ফ্ল্যাট থেকে একাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ। এ সময় সেখান থেকে পাঁচ ইয়াবা, পঞ্চাশ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ উদ্ধার করা হয়।


অন্যান্য সংবাদ