মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

চাঞ্চল্যকর মিতু হত্যার মূল পরিকল্পনাকারী বাবুল

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : August 24, 2022

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা মিতু হত্যার মূল পরিকল্পনাকারী তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার। একজন বিদেশি নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে কলহের কারণে তিন লাখ টাকা খরচে স্ত্রী মিতুকে খুন করান বাবুল। প্রচার করেন জঙ্গি হামলা হিসেবে। প্রস্তুত হওয়া অভিযোগপত্রে উল্লেখ রয়েছে এসব তথ্য। যা আদালতে জমা দেয়া হবে শিগগিরই। যাতে বাবুলসহ আসামি ৭ জন।

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা মিতুর হত্যা মামলার তদন্ত শেষপর্যন্ত গুছিয়ে এনেছে পিবিআই। সহসাই দেয়া হবে অভিযোগপত্র।

অভিযোগপত্রে, মিতু হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে দেখানো হচ্ছে তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে। বলা হয়, তিনিই তার বিশ্বস্ত সোর্স মুসাকে কাজে লাগিয়ে তিন লাখ টাকার বিনিময়ে খুন করান মিতুকে। নিজেকে আড়াল করতে প্রচার করেন জঙ্গি হামলা হিসেবে। যে কারণে মামলার বাদী বাবুল আক্তারকে করা হয় প্রধান আসামি। তিনিসহ মোট সাতজনকে অভিযুক্ত করা হচ্ছে অভিযোগপত্রে।

হত্যার কারণ হিসেবে বলা হয়, বিদেশি নাগরিক গায়েত্রী অমর সিংয়ের সঙ্গে বাবুলের পরকীয়া সর্ম্পক। যার বেশ কিছু তথ্য প্রমাণ পায় তদন্তকারী সংস্থা। তাদের সম্পর্কের ব্যাপারে জেনে যান মিতু। যা নিয়ে সৃষ্টি হয় পারিবারিক কলহ। এ কারণে মিতুকে খুন করান বাবুল।

অভিযোগপত্রে কোনো ত্রুটি নেই, বাধা নেই আদালতে দাখিলে, এমন মত রাষ্ট্রপক্ষের কৌসুলির।

অভিযোগপত্রে সাক্ষী থাকছে ৯৭ জন। এতে দায় স্বীকার করে জবানবন্দী আছে তিনজনের। বাবুল আক্তারসহ চারজন আছেন কারাগারে। জামিনে আছে ভোলা। হদিস মেলেনি মুসা ও কালুর। ২০১৬ সালের পাঁচ জুন নগরীর জিইসি মোড়ে খুন হন মাহমুদা মিতু।


অন্যান্য সংবাদ