রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : August 14, 2022

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় তামিম ইকবাল নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছেন। রোববার (১৪ আগস্ট) সকালে উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় ঘাতক ভটভটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। তামিম এলাইপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, ‘নাচোল থেকে সোনাইচন্ডীগামী চলমান ভটভটির সামনে দিয়ে দৌড়ে রাস্তা পারাপার হওয়ার সময় ধাক্কা লেগে মারা যায় শিশু তামিম। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।


অন্যান্য সংবাদ