মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : August 16, 2022

চকবাজারের দেবীদ্বার ঘাটের কামালবাগের অগ্নিকাণ্ডে ছয়জন মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফখরুদ্দিন আগুনের ঘটনায় দায়ী বরিশাল হোটেলের মালিক। তাঁকে আজ মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম।

আব্দুল কাইয়ুম বলেন, ‘এ ঘটনায় নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি এখন থানায় রয়েছেন। এ মামলায় হোটেল মালিককে গ্রেপ্তার দেখানো হবে।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার ফখরুদ্দিনকে আমরা জিজ্ঞাসাবাদ করব। কার কী গাফিলতি ছিল, তা খতিয়ে দেখব। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

গতকাল সোমবার দুপুরে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ছয়জনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বরিশাল হোটেলের দায় আছে বলে উল্লেখ করা হয়। নিহতরা ওই হোটেলের কর্মচারী। তাদের থাকার জন্য হোটেলের ওপরে ব্যবস্থা করা ছিল। অগ্নিকাণ্ডের সময় সেখানেই ঘুমিয়েছিলেন নিহতরা।


অন্যান্য সংবাদ