শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গ্রিসে নৌকাডুবি, নিখোঁজ ৫০ অভিবাসন প্রত্যাশী

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 11, 2022

গ্রিসের এজিয়ান সাগরের কারপাথোস দ্বীপের কাছে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। গ্রিস উপকূলের কাছে নৌকাডুবির এই ঘটনার পর তল­াশি শুরু করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। বুধবার (১০ই আগস্ট) গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, উদ্ধার হওয়া ২৯ জনের বক্তব্য অনুযায়ী নৌকায় ৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে ৫০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার নৌকাটি তুরস্ক থেকে ইতালির উদ্দেশে ছেড়ে যাওয়ার পর এক পর্যায়ে ডুবে যায়। উদ্ধার অভিযানে চারটি জাহাজ অংশ নিয়েছে। এসব জাহাজ ইতোমধ্যে এজিয়ান সাগরের দক্ষিণে তল­াশি শুরু করেছে। এছাড়াও গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর একটি টহল নৌকা এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও অভিযানে যোগ দিয়েছে।

গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র নিকোস কোকালাস স্কাই রেডিওকে বলেছেন, সাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

দারিদ্রপীড়িত আফ্রিকা এবং যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় প্রায়ই অভিবাসীরা গ্রিস উপকূল হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। ঝুঁকিপূর্ণ এই পথ পাড়ি দিতে গিয়ে শত শত অভিবাসী সাগরে ডুবে মারা যান। এই অভিবাসীদের বেশিরভাগই তুরস্ক হয়ে গ্রিসে পৌঁছান।


অন্যান্য সংবাদ