সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

গাড়ি বোমা হামলা চালিয়ে গুপ্তহত্যার ঘটনায় ইউক্রেনকে দায়ী রাশিয়ার

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : August 23, 2022

রাশিয়া শীর্ষ স্থানীয় এক কট্টরপন্থীর কন্যাকে গুপ্তহত্যার ঘটনায় মস্কো সোমবার ইউক্রেনকে দায়ী করেছে। এদিকে কিয়েভ জানিয়েছে, ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরুর পর থেকে তাদের প্রায় ৯,০০০ সৈন্য নিহত হয়েছেন। খবর এএফপি’র।
এফএসবি (ফেডারেল সিকিরিটি সার্ভিস) জানায়, মস্কোর উপকণ্ঠে শনিবারের শক্তিশালী গাড়ি বোমা হামলায় ইউক্রেনের হাত রয়েছে। ওই হামলায় রাশিয়ার আদর্শবাদী আলেকজান্ডার দুগিনের ২৯ বছর বয়সী কন্যা দরিয়া দুগিনা নিহত হন। দুগিন রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের একজন কট্টর সমর্থক।
রাশিয়ার বার্তা সংস্থা পরিবেশিত এক বিবৃতিতে এফএসবি জানায়, ইউক্রেনের বিশেষ বাহিনী পরিকল্পিতভাবে এ হামলা চালায়। তারা আরও জানায়, বোমাটি দুগিনার গাড়িতে বেঁধে রাখা হয়েছিল।
এই নির্লজ্জ হামলা ছয় মাসের এ সংঘাতকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার পরিবারের উদ্দেশ্যে দেওয়া এক শোক বার্তায় এ গুপ্তহত্যাকে একটি ‘জঘন্য অপরাধ’ হিসেবে অভিহিত করেন এ সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকারকে হত্যার নিন্দা জানান।
এফএসবি বলেছে, এই হত্যার জন্য দায়ী এক ইউক্রেনিয়ান নারী। ১৯৭৯ সালে জন্ম নেয়া এই নারী দুগিনা যে ভবনে থাকতেন সেই একই ভবনে ভাড়ায় থাকতেন। গাড়ি বোমা বিষ্ফোরণের পরে সে ইইউ’র সদস্য এস্তোনিয়ায় পালিয়ে যায়।
এদিকে ইউক্রেন কর্তৃপক্ষ সোমবার তাদের দেশের সৈন্য হতাহতের বিস্তৃত তালিকা প্রকাশ করেছে।
ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জেনারেল ভলারি জালুঝনি বলেন, দেশটির শিশুদের প্রতি বিশেষ নজর দেয়া প্রয়োজন কারণ তাদের বাবারা যুদ্ধ করতে গেছেন এবং অনেক সন্তানের পিতা যুদ্ধ নিহত প্রায় ৯,০০০ বীরের মধ্যে থাকতে পারেন।
ইউক্রেনের মৃত্যু সংখ্যা বিষয়ে জালুঝনির মন্তব্য ছিল গত এপ্রিলের পর ইউক্রেনের সামরিক প্রাণহানির প্রথম ইঙ্গিত।
এদিকে রাশিয়ার আগ্রাসন শুরুর ছয় মাস পর বুধবার ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছে।


অন্যান্য সংবাদ